আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফিলিস্তিনের নির্বাচিত সরকারের মুখপাত্র ‘তাহের আল-নাও নাও’ বলেছেন : ইসমাইল হানিয়া আজ (শনিবার, ৪ঠা ফেব্রুয়ারী) মানামা’র (বাহরাইনের রাজধানী) উদ্দেশ্যে দোহা ত্যাগ করেছেন।
তিনি বলেন : বাহরাইনের বাদশাহ হামদ বিন ঈসা’র সাথে ফিলিস্তিনের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।
বলাবাহুল্য, ফিলিস্তিনের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দোহায়, মুসলিম বিশ্বের ওলামাদের আহবানে কুদস শরিফকে মুক্ত করার বিষয়ে বলেন : দখলদার জায়নবাদীদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এক মাত্র উপায় হচ্ছে প্রতিরোধ ও জিহাদ।#